জাতীয়

পদ্মা সেতু চালু হওয়ায় খুশি বিশ্বব্যাংক: টেম্বন

 মার্সি মিয়াং টেম্বন
মার্সি মিয়াং টেম্বন

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনে বিশ্বব্যাংক খুশি। দেশীয় অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সঠিকভাবে সম্পন্ন করায় বাংলাদেশকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, আমরা খুশি যে সেতুটি সম্পূর্ণ হয়েছে। এই সেতুর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে যাচ্ছে বলে আমরা আনন্দিত। বাংলাদেশের দারিদ্র্য নিরসন ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে পদ্মা সেতু অবদান রাখবে বলে আশা করি।

শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেন তিনি। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন টেম্বন।

‘এটি একটি আনন্দঘন মুহূর্ত’ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। আমরা মনে করি পদ্মা সেতু বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবে। এই সেতুর মাধ্যমে নতুন কর্মসংস্থান হবে, পণ্য অনেক দ্রুত বাজারে চলে আসবে, জীবনযাত্রার মান বাড়াবে এবং দারিদ্র্য কমাবে।

বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছিল। এ নিয়ে কোনও অনুশোচনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি সরাসরি কোনও জবাব দেননি। তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। আমরা আনন্দের সঙ্গে সামনের দিনগুলো দেখবো, পিছনে ফিরে দেখবো না।’

২০১২ সালে বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জন্য তাদের ১.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বাতিল করে দাবি করে যে এতে বাংলাদেশী কর্মকর্তা, কানাডিয়ান ফার্মের নির্বাহী এবং অন্যান্য ব্যক্তির দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ রয়েছে। পরে কানাডার একটি আদালত এই প্রকল্পে কোনো দুর্নীতি খুঁজে পায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ