জাতীয়

রেহানা, জয়, পুতুল ও ববিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

শনিবার (২৫ জুন) জাজিরায় এক বিশাল সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি পদ্মা সেতুর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এবং তার পরিবারকে লক্ষ্য করে বিরূপ মন্তব্যের কথা তুলে ধরেন।

নিজের ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের বিপক্ষে থাকা একটি অংশের লজ্জাজনক আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণকে কেন্দ্র করে অতীতের অনেক অপপ্রচারের কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাদের মানহানি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।’

প্রধানমন্ত্রী তার তৎকালীন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, পদ্মা সেতু হচ্ছে এ সব অপমানের জবাব।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ