জাতীয়

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকারিয়া পিন্টুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২৫ জুন) রাতে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার গ্রেফতারকৃত জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল। সে উপজেলা নির্বাচনে প্রার্থীও হয়েছিল। তবে ওই মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর সে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে পলাতক ছিল। দীর্ঘ ২৮ বছর পর তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের জনসংযোগ ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনর এসব তথ্য জানান।

তিনি বলেন, ২৮ বছর আগে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সকালে ঈশ্বরদীর পাকশী এবং ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০১৯ সালে নয়জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। গ্রেফতারকৃত জাকারিয়া পিন্টু ওই মামলার একজন পলাতক আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শেখ হাসিনা হত্যাচেষ্টা ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাবের গোয়েন্দা দল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ