পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুইজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।’
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানান তিনি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: