জাতীয়

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটির আয়োজন করা হয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটির আয়োজন করা হয়

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দীর্ঘসূত্রিতা একদিকে উন্নয়নের অন্তরায়; অন্যদিকে এটি অপচয় ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করে।

তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশকে নতুন গন্তব্যে নিয়ে যেতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পরিকল্পনা গ্রহণ ও যথাসময়ে এর বাস্তবায়নে জোর দিতে হবে।

রোববার(২৬ জুন) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলায়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি দেশপ্রেম, সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তবেই দেশের জন্য আমাদের পূর্বসূরীদের জীবন বিসর্জন দেয়া স্বার্থক হবে।

সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে মন্ত্রণালয়ের সাথে এপিএ চুক্তি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহিবুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. শাহ আলম ও শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক আবুল বাশার।

অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার বিজয়ী কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার দেওয়া হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ