জাতীয়

শুধু হাত দিয়ে খোলা হয়নি পদ্মা সেতুর নাট-বল্টু: সিআইডি

সেতুর নাট-বল্টু
সেতুর নাট-বল্টু

পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়, খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। সোমবার (২৭ জুন) মালিবাগ সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গ্রেপ্তার বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে রোববার (২৬ জুন) বিকেলে যুবক বায়েজিদ তালহাকে আটক করে সিআইডি। এ বিষয়ে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া ৩০ বছর বয়সী যুবক বায়েজিদ তালহাকে বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয়েছে। তার বাড়ি পটুয়াখালীতে।

তিনি আরও বলেন, তাকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি পদ্মা সেতুর নাট খুললেন, তা জানতে চাওয়া হবে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

৩৪ সেকেন্ডের ওই ভাইরাল টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’

নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের... পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ