পদ্মা সেতু পারাপারে যাত্রী-সাধারণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি বলেছেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
বিবৃতিতে তিনি সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে সকল নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে পালন করে শৃংখলা বজায় রাখারও আহবান জানান।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: