করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার(ইসি) বেগম রাশেদা সুলতানা।
সোমবার (২৭ জুন) দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি রাশেদা সুলতানা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। ওই পরীক্ষাতে করোনা পজিটিভ আসে। যার ফলে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। গত বৃহস্পতিবার থেকে বাসায় আইসোলেশনে আছি এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।
তিনি বলেন, আমি সুস্থ আছি। জ্বর, ঠাণ্ডা, কাশি বা অন্য কোনো উপসর্গ নেই। ১০ দিন পর আবার কোভিড টেস্ট করা হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: