জাতীয়

১ লাখ রোহিঙ্গাকে যুক্তরাজ্যে পুনর্বাসনের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে এক লাখ রোহিঙ্গাকে যুক্তরাজ্যে নিয়ে পুনর্বাসন করতে দেশটির প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গতকাল রোববার রুয়ান্ডার রাজধানী কিগালিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রসকে এ অনুরোধ করেন আব্দুল মোমেন। কিগালিতে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে আব্দুল মোমেন ও এলিজাবেথ ট্রস আলোচনা করেন। সোমবার (২৭ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল মোমেন প্রস্তাব দেন, যুক্তরাজ্য যেহেতু ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে চ্যাম্পিয়ন, তাই তারা বাংলাদেশ থেকে এক লাখ রোহিঙ্গাকে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

গত শতকের সত্তর ও নব্বইয়ের দশকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছিল, ফেরতও গিয়েছিল বলে উল্লেখ করেন আব্দুল মোমেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সে সময় মিয়ানমারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ছিল। তাই তারা রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল। কিন্তু এখন এ নিষেধাজ্ঞা নেই। বরং যুক্তরাজ্য ও পশ্চিমা বিশ্ব মিয়ানমারে ব্যাপক বিনিয়োগ অব্যাহত রেখেছে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এলিজাবেথ ট্রস। তিনি বলেন, বাংলাদেশের প্রস্তাবটি বিবেচনা করবে যুক্তরাজ্য। তবে রোহিঙ্গা সমস্যার সবচেয়ে ভালো সমাধান হলো, মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ