পদ্মা সেতুর ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুন) বেলা দেড়টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর।
আশরাফুল কবীর গণমাধ্যমকে জানান, বেলা দেড়টার দিকে সেতুর মাঝখানে প্রাইভেট কার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর ওপর গাড়ি পার্কিং করার অপরাধে তাঁদের এক হাজার টাকা জরিমানা করা হয়।’
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: