জাতীয়

পদ্মা সেতুর ব্যয় উঠে আসবে ২০৫৭ সালে: ওবায়দুল কাদের

 ফাইল ছবি
ফাইল ছবি

পদ্মা সেতু দিয়ে চলাচলকারী গাড়ি থেকে টোল আদায়ের মাধ্যমে ২০৫৭ সাল নাগাদ সেতু নির্মাণের ব্যয় উঠে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার(২৭ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০ কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তিন মাস পরপর প্রতিটি কিস্তি দেওয়া হবে। সে হিসাবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয় করা অর্থ উঠে আসবে।

সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছেন। পদ্মা সেতুতে সব যানবাজনকে টোল দিয়ে যেতে হচ্ছে। গাড়ি ভেদে টোলের অঙ্ক ৭৫০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকা।

রোববার (২৬ জুন) খোলার পর প্রথম দিনে ৫১ হাজারের বেশি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। তাতে টোল আদায় হয় ২ কোটি টাকার বেশি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ