জাতীয়

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায় ১ জুলাই থেকে শুরু

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে।

রোববার (২৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সোমবার (২৭ জুন) প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়।

এই এক্সপ্রেসওয়ের ঢাকা প্রান্ত (ধোলাইপাড়) থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত দূরত্ব ৫৫ কিলোমিটার। এর মধ্যে ঢাকা থেকে মাওয়ার দূরত্ব ৩৫ কিলোমিটার, আর সেখান থেকে ভাঙ্গার দূরত্ব ২০ কিলোমিটার।

প্রজ্ঞাপনে বলা হয়, টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল নির্ধারণের পূর্বপর্যন্ত অন্তর্বর্তীকালীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০ টাকা প্রতি কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো।

এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তীতে টোল নীতিমালা ২০১৪ অনযায়ী যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

উপ-সচিব ফাহমিদা হক জানান, ধোলাইপাড় থেকে ভাঙ্গা পর্যন্ত মোট ছয়টি টোল বুথ থাকবে। মাওয়া প্রান্তে আবদুল্লাহপুর, ধলেশ্বরী, শ্রীনগর পর্যন্ত তিনটি এবং পদ্মা সেতু পার হয়ে, কুলিয়াবাজার, মালিগ্রাম ও ভাঙ্গা পর্যন্ত আরও তিনটি টোল বুথ থাকবে। একটি বুথ দিয়ে ঢুকলে সেই গাড়িকে কমপক্ষে পরবর্তী টোল বুথ পর্যন্ত টাকা দিতে হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ