জাতীয়

চাচির সাথে পরকীয়া: দুই হাতের কব্জি কেটে নিলো ফুফা

হাদিউল মিয়া
হাদিউল মিয়া

নিজের চাচির সাথে পরকীয়া করায় হাদিউল মিয়া (২৫) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে ফুফা জালাল মিয়া। মঙ্গলবার (২৮ জুন) ভোরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

হাদিউল মিয়া শিবপুর উপজেলার বাড়িগাঁও গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও সম্পর্কে হাদিউলের চাচির দুলাভাই।

এ নিয়ে পুলিশ দেশ টিভিকে জানায়, আপন চাচির সাথে দীর্ঘদিন ধরে হাদিউলের পরকীয়ার সম্পর্ক ছিল। এনিয়ে হাদিউলের সাথে পরিবারের সদস্যদের দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় তাকে চাকরির কথা বলে জালাল মিয়া তার নিজ বাড়িতে ডেকে আনে হাদিউলকে। পরদিন মঙ্গলবার ভোর চারটার দিকে তাকে জালাল মিয়া তার বাড়ির পাশে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তার হাত-পা ও মুখ বেঁধে দুই হাতের কব্জি কেটে দেয়।

পরে হাদিউলের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস বলেন, চাচির সাথে পরকীয়ার জেরে এই ঘটনার সূত্রপাত। এ বিষয়ে থানায় এখনও কেউ মামলা করেনি। মামলা দায়েরের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ