এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গেলো ২৪ ঘণ্টায় ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ জুন ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার(২৭ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার(২৮ জুন) একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ৪৬ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন। আর ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন একজন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: