জাতীয়

বাংলাদেশের পর্যটন শিল্প বিকশিত হচ্ছে: প্রতিমন্ত্রী মাহবুব আলী

 ফাইল ছবি
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশের পর্যটন শিল্প ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (২৮ জুন) আজারবাইজানের রাজধানী বাকুতে ‘ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স’ এর ১১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে এ কথা বলেন তিনি। গত ২৭ জুন শুরু হওয়া এ অধিবেশন আগামী ২৯ জুন পর্যন্ত চলবে।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন হলো সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিল্প, যা সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। এ লক্ষ্যে নিয়মিত এই সম্মেলন আয়োজনের ফলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পর্যটন শিল্পের উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে। অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাছাকাছি আসার এবং দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য এটি নতুন সুযোগ ও দিগন্ত উন্মোচন করবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ