জাতীয়

সিলেট-জেদ্দা রুটে বিমানের হজ ফ্লাইট শুরু

বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ

সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা রুটে ডেডিকেটেড হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

মঙ্গলবার(২৮ জুন) থেকে সরাসরি এই ফ্লাইটটি চালু হয়েছে বলে বিমান বাংলাদেশ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট থেকে এ বছর বিমানের প্রথম হজ ফ্লাইট বিজি-৩১৩১ আজ সকাল ১০টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর দেড়টায় জেদ্দায় পৌঁছাবে।

চলতি বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার জন হজে যাবেন। এর মধ্যে ৩০ হাজার জনই বিমানের যাত্রী। সিলেট-জেদ্দা রুটে দুটি ফ্লাইটসহ এ বছর হজের জন্য মোট ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। সিলেট থেকে পরবর্তী হজ ফ্লাইটটি আগামী ৩০ জুন জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ