জাতীয়

বিদেশিদের কথায় কখনো লাফানো উচিত নয় : পররাষ্ট্রমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

পদ্মা সেতু তৈরির মাধ্যমে আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি। বিদেশিরা অনেক সময় নিজেদের স্বার্থে ফন্দি-ফিকির করেন। তারা নিষেধাজ্ঞা দেন। এ জন্য তাদের কথায় কখনো লাফানো উচিত নয়।

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ওই সময় কোনো কোনো বিদেশি সংস্থার লোকজন পদ্মা সেতু আদৌও হবে কি না, সন্দেহ প্রকাশ করেছিলেন। আর তাদের কথায় দেশের কিছু লোকও লাফালাফি করেছিলেন। কিন্তু এখন আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু বাংলাদেশের গৌরব, আমাদের আত্মপরিচয়, আত্মবিশ্বাস। এই সেতু তৈরির সময় মিথ্যা অপবাদ দিয়ে হেয় করার চেষ্টা করা হয়েছিল। শেষে প্রমাণ হলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সঠিক। শুধু তাই নয়, এই সেতু করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই কথা আবারও প্রমাণিত হয়েছে- ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না’।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ