জাতীয়

দক্ষিণবঙ্গের বাসগুলোকে শুধুমাত্র জেলা শহরে থামার নির্দেশ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে চলাচলকারী দূরপাল্লার যাত্রীবাহী বাস শুধুমাত্র জেলা শহরে থামতে পারবে, এর বাইরে কোথাও না থামাসহ কয়েক দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, গত ১১ জুন অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের কোনো যাত্রীবাহী বাস রুট পারমিট ছাড়া চলাচল করতে পারবে না। রুট পারমিট আছে কি না, তা স্ব-স্ব জেলা মালিক সমিতি পর্যবেক্ষণ করবে এবং দূরপাল্লা রুটের গাড়িগুলো শুধুমাত্র জেলা শহরে স্টপেজ দিতে পারবে। এর বাইরে কোনো প্রকার স্টপেজ দেওয়া যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রীয় মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন কর্তৃক নীতিমালার বাইরে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না। উল্লেখিত সিদ্ধান্তগুলো মেনে চলার জন্য আপনাদের কঠোরভাবে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায়, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ