জাতীয়

ইউনূস-হিলারি-চেরি ব্লেয়ারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান এমপি নিক্সন

 ফাইল ছবি
ফাইল ছবি

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ বরাদ্দ বন্ধের ষড়যন্ত্রের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, পদ্মা সেতু যাতে বাস্তবায়িত না হয়, এ জন্য দেশি-বিদেশি যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। দাবি জানাই, ড. ইউনূস, হিলারি ক্লিনটন, টনি ব্লেয়ারের স্ত্রীর ওপর স্যাংশন দেওয়া হোক। যাতে ভবিষ্যতে বাংলাদেশে এসে নতুন করে কোনো ষড়যন্ত্র না করতে পারে।

বাংলাদেশের যারা পদ্মা সেতুর বিরদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানান আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের এ সদস্য।

তিনি বলেন, যারা গরিবের হাজার কোটি টাকা দুর্নীতি করেন, যারা বিদেশের ব্যাংকে টাকা রেখেছেন, যাদের নাম পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে এসেছে, তাদের শিগগিরই দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাধ্যমে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ