জাতীয়

ঢাকা দক্ষিণ সিটির উপ-কর কর্মকর্তাসহ ৩২ জন চাকরিচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা (চলতি দায়িত্বে) ও করপোরেশনের সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী মো. সেলিম খানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়।

মো. সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫ এ উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিল। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দায়ে তাকে সচিব দফতরের ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়েছিল।

এ ছাড়াও করপোরেশনের সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা আরও দুটি দফতর আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়।

‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি’ করা হয়েছে বলে দফতর আদেশে উল্লেখ করা হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ