জাতীয়

ইউরোপ যেতে এক বছরে ২০ হাজার বাংলাদেশির আবেদন

ইউরোপ
ইউরোপ

ইউরোপ যেতে ইউরোপীয় ইউনিয়নে গত বছর ২০ হাজার বাংলাদেশী আশ্রয়ের আবেদন করেছে। ইউরোপের আশ্রয় বিষয়ক সংস্থা ইইউএএ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ থেকে ইউরোপে আশ্রয় চাওয়াদের প্রধান গন্তব্য- ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- গত ইউরোপীয় ইউনিয়ন মোট ৬ লাখ ৪৮ হাজার আবেদন পেয়েছে; ২০২০ সালের চেয়ে যা এক-তৃতীয়াংশ বেশি। সবচেয়ে বেশি আবেদন করেছের সিরীয় ও আফগানরা।

এছাড়া ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য ইউরোপে সাময়িক আশ্রয় প্রার্থনা করেছেন ৩০ লাখ ৪০ হাজার মানুষ। ইইউএএ বলছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর মোট ৬০ লাখ মানুষ ইউরোপে অবস্থান নেন, তাদের মধ্যে অনেকে অবশ্য ফিরেও গেছেন।

ইইউএএ তাদের প্রতিবেদনে বলছে, ১ লাখ ১৭ হাজার সিরীয় ও ১ লাখ ২ হাজার আফগান নাগরিক এ বছর ইউরোপে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এরপর যেসব দেশ থেকে বেশি আবেদন পড়েছে সে দেশগুলো হলো- ইরাক, পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশ। আবেদনকারীদের প্রধান গন্তব্য- ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন।

আবেদনকারীদের অর্ধেকের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। এর ৭০ শতাংশ পুরুষ। প্রতি দশটি আবেদনের মধ্যে প্রায় তিনটি আবেদন অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে এসেছে এবং মোট আবেদনের চার শতাংশ আবেদন পড়েছে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের তরফ থেকে।

এসব আবেদনের মধ্যে প্রায় ১ লাখ ৮৫ হাজার মানুষকে এরই মধ্যে আশ্রয় বা সুরক্ষা দিয়েছে ইউরোপ। এছাড়া প্রায় ৭ লাখ ৭০ হাজার আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ