ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৮ জুন) ভোর ৬টা থেকে বুধবার (২৯ জুন) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ২৫ হাজার ৭৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৪ কেজি ৮৯৭ গ্রাম গাঁজা, ৫০ হেরোইন ও ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: