বাংলাদেশে এই মুহূর্তে ৭০ লাখের বেশি বন্যাকবলিত মানুষের জরুরি ত্রাণ দরকার বলে জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।
সংস্থাটির কর্মকর্তারা মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেছেন, বাংলাদেশে স্মরণকালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা হচ্ছে এবার। শতশত মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
বুধবার (২৯ জুন) সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এ বন্যায় বাংলাদেশ-ভারতে এখন পর্যন্ত ২০৭ জনের মৃত্যু হয়েছে।

সিলেটে বন্যা। ফাইল ছবি
আইএফআরসি জানিয়েছে, সুনামগঞ্জের ৯৪ শতাংশ এবং সিলেট জেলার ৮৪ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।
সেভ দ্য চিলড্রেনের দেয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মে মাসে সিলেটে ৯৩ হাজার বাড়ি এবং ৪১৯টি প্রাইমারি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: