জাতীয়

তথ্য চাইলে কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য: প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, তথ্য পাওয়া জনগণের নাগরিক অধিকার। জনগণ সঠিকভাবে তথ্য চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই তথ্য দিতে বাধ্য থাকবেন। বুধবার (২৯ জুন) সমাজসেবা অধিদপ্তরে ‘তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, জনগণের তথ্য জানার অধিকার রয়েছে। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাকে আবেদন করতে হবে। তবে অনেক সময় কিছু কর্মকর্তার না জানায় কারণে জনগণ সঠিক তথ্য পায়না। এজন্য তথ্য অধিকার কর্মকর্তাদের আরও জানার প্রয়োজন রয়েছে। তারা যত জানবেন তত তথ্য জনগণকে দিতে পারবেন।

সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বার্ষিক তথ্য অধিকার আইনটা আস্তে আস্তে প্রসার লাভ করছে। এখন অনেক তথ্য ওয়েবসাইট থেকে জনগণ পাচ্ছে। কিছু সুনির্দিষ্ট তথ্য ছাড়া জনগণকে সব তথ্যই সরকার দিতে বাধ্য। এজন্য তথ্য অধিকার নিয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। তথ্য জানান অধিকার জনগণের রয়েছে। তবে যে কারো কাছে তথ্য চাইলেই পাওয়া যাবে না। প্রতিটি প্রতিষ্ঠানেই একজন তথ্য কর্মকর্তা রয়েছেন তার কাছে লিখিতভাবে তথ্যের জন্য আবেদন করলে সেই কর্মকর্তা তথ্য দিতে বাধ্য।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. শাহ আলম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ মেহদী হাসান ও উপসচিব খাদিজা নাজনীন। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন নিজেরা করি'র নির্বাহী পরিচালক খুশী কবির ও অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ