জাতীয়

মারা গেলেন সেই দগ্ধ নারী চিকিৎসক

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজধানীর ওয়ারির হেয়ার স্ট্রিট এলাকার একটি বাসায় অগ্নিদগ্ধ হয়ে টানা পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন অদিতি সরকার (৩৮) নামের এক নারী। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) চিকিৎসক ছিলেন।

বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে ওয়ারির ১০ নম্বর হেয়ার স্ট্রিট এলাকার একটি ছয়তলা ভবনে নিজ কক্ষে অগ্নিদগ্ধের শিকার হন ওই নারী।

ঘটনার দিন অদিতির স্বামী মানেশ মণ্ডল জানিয়েছিলেন, তার স্ত্রী বাসায় অসুস্থ ছিলেন। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না। কীভাবে আগুন লাগলো সেটি তারা বলতে পারছেন না।

তবে ওইদিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন, অদিতির শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ