জাতীয়

ষাটোর্ধ্ব রোগীদের আলাদা সেবা দেবে বিএসএমএমইউ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

দেশের জ্যৈষ্ঠ নাগরিকদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বহির্বিভাগে অধিক রোগীর লাইন থাকায় ষাটোর্ধ্ব রোগীদের সেবায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুন) সকালে বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে প্রশাসনিক সভায় তিনি এ নির্দেশ দেন।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫৭টি বিভাগ সমন্বয় করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। প্রতিদিন নয় হাজারের বেশি রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা নিতে আসছেন। যার ফলে প্রতিটি সেবাবুথে দীর্ঘ লাইন থাকে। তাই রোগীর ভিড়ে বয়স্কদের চিকিৎসা নিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ব্যাসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র দেবনাথ, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদারসহ অনেকেই।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ