দেশে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকাদান শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে এ ধরনের খবর আছে। এটা যদি হাতে চলে আসে, তাহলে আমরা জুলাই মাসের শেষে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারব।’
বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘এই টিকাদান কার্যক্রম চালাতে যে ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন, আশা করি তা আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারব।’
টিকা নেওয়ার জন্য ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন সনদের নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: