জাতীয়

নির্মল বায়ু আইন প্রণয়ন না হওয়ায় এনএলপির উদ্বেগ

 ফাইল ছবি
ফাইল ছবি

সরকারের ‘নির্মল বায়ু আইন’ প্রণয়ন থেকে ‘সরে আসার’ খবরে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদি সংগঠন ন্যাচার লাভিং পিপল (এনএলপি)। আইন না করে তার বদলে একটি বিধিমালা করার দিকে সরকার এগোচ্ছে বলেও জানিয়েছে সংগঠনটি।

এনএলপির পক্ষ থেকে বুধবার (২৯ জুন) একটি যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন সভাপতি এহসানুল হক জসীম ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান। তারা বলেন, বিধিমালা নয়, বায়ুদূষণ প্রতিরোধে আলাদা একটি আইন প্রণয়ন করতে হবে।

বিবৃতিতে বলা হয়, পরিবেশ অধিদফতরের তত্ত্বাবধানে পরিবেশ মন্ত্রণালয়ের ‘নির্মল বায়ু বিল, ২০১৯’ প্রণয়নের তিন বছর অতিবাহিত হওয়ার পরও বিলটি আলোর মুখ না দেখায় অনেকে উদ্বেগ প্রকাশ করছিলেন। সেই উদ্বেগের মধ্যে জানা গেলো, মন্ত্রণালয় বা সরকার আইন প্রণয়ন থেকে সরে এসেছে।

এতে বলা হয়, নির্মল বায়ু আইনের যে খসড়া তৈরি করা হয়েছিল, সেই খসড়াটি অবিলম্বে আইনে পরিণত করার পদক্ষেপ নিতে হবে। বিধিমালার চেয়ে আইন অনেক বেশি শক্তিশালী। বায়ুদূষণ যে পর্যায়ে পৌঁছেছে, এমতবস্থায় বিধিমালা দিয়ে কাজ হবে না। আইন প্রণয়ন করে নানা উদ্যোগ নিতে হবে বায়ুদূষণ নিয়ন্ত্রণে। এখনই যদি বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে দুর্যোগ দেখা দেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ এখন বায়ুদূষণে প্রায়ই শীর্ষ স্থানে থাকে। বিশেষ করে ঢাকা নগরী এবং আরও কিছু শহর ও নগরের বায়ুদূষণের মাত্রা ভয়ানক পর্যায়ে আছে। কিন্তু বায়ুদূষণ প্রতিরোধে আলাদা কোনও আইন নেই।

চীনের উদাহরণ দিয়ে সংগঠনটি বলেছে, দেশটি ২০১৩ সালে আইন প্রণয়ন করে এবং নানামুখী পদক্ষেপ নেওয়ায় ২০১৯ সাল পর্যন্ত ২৯ শতাংশ বায়ুদূষণ তারা কমিয়ে আনে। বাংলাদেশেও প্রয়োজন স্বতন্ত্র বায়ুআইন প্রণয়ন এবং আইন প্রণয়নের পরে একে যথাযথভাবে কার্যকরী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ