জাতীয়

২ জুলাই ব্যাংক খোলা রাখতে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

 ধর্ম মন্ত্রণালয়
ধর্ম মন্ত্রণালয়

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য আগামী ২ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার(২৯ জুলাই) মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দেওয়া হয়। চিঠি দেন ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

চিঠিতে তিনি বলেন, ইতিমধ্যে রাজকীয় সৌদি সরকার বাংলাদেশ থেকে নির্ধারিত হজ কোটার পাশাপাশি অতিরিক্ত ২৪১৫ জনকে বহনের অনুমতি দিয়েছে। সেসব হাজিদের অর্থ সৌদিতে পাঠানোর কাজ চলমান আছে। আগামী ২ জুলাই ছুটির দিনেও টাকা পাঠানোর কাজ চলবে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ২ জুলাই হজ সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশনা জারি করতে অনুরোধ করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ