জাতীয়

কাভার্ডভ্যানের চাপায় ৪ পথচারী নিহত

কাভার্ডভ্যান
কাভার্ডভ্যান

ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) নরসিংদীর রায়পুরায় মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

দেশ টিভিকে পুলিশ জানায় , সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ভৈরবে হাসপাতালে নিলে আরও একজন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কাভার্ডভ্যানটির চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ