পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেসবুক ও টিকটকে ভিডিও পোস্ট দেওয়ার সঙ্গে জড়িত আরও এক তরুণকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. মেহেদী (২৫)।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন জানান, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) মেহেদীকে গ্রেপ্তার করেছে।
মেহেদীর বাবা মো. মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ জুন ভোরে ডিবি পুলিশ তার ছেলেকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে এসেছে।
মেহেদী ফেসবুকে ‘পদ্মা সেতুর নাট খুইল্লা গেছে’ মন্তব্য করে ভিডিও পোস্ট ও শেয়ার করার পর তা ভাইরাল হয়। পরে মেহেদী বাড়িতে না এসে পালিয়ে বেড়ায়।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: