জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বান্ধবীর কাছে ‘নায়ক হতে চেয়েছিলেন’ জিতু

আশরাফুল ইসলাম জিতু
আশরাফুল ইসলাম জিতু

বান্ধবীর সামনে নিজেকে নায়ক হিসেবে উপস্থাপনের জন্য হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে আশরাফুল ইসলাম জিতু হত্যা করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিতু জানিয়েছেন, বান্ধবী ও তাকে কলেজ ক্যাম্পাসে শাসন করার কারণেই ২৫ তারিখে স্কুলের শৃঙ্খলা কমিটির সভাপতি উৎপল কুমার সরকারকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন।

কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৩০ জুন) আরো জানানো হয়, জিতু তার শিক্ষককে প্রথমে ক্রিকেট স্টাম্প দিয়ে মাথায় আঘাত, পরে এলোপাথাড়ি আঘাত করেন। এরপরও না থেমে শিক্ষককে স্টাম্পের সুচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করেন।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীসহ পুরো দেশ। এরপর থেকেই গা ঢাকা দেন জিতু।

বুধবার মধ্যরাতে কুষ্টিয়া থেকে জিতুর বাবাকে গ্রেপ্তার করা হলেও জিতুকে গ্রেপ্তারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলতে থাকে। অবশেষে সন্ধ্যায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

অভিযুক্ত জিতু নিজের নামে এলাকায় একটি কিশোর গ্যাং চালাতেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ