জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

লক্ষ্যমাত্রা পূরণে কর্মকর্তাদের মনোযোগী হতে বললেন রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

সরকার নির্দেশিত বার্ষিক কর্ম-সম্পাদনের লক্ষ্যমাত্রা পূরণে অধিদপ্তরের কর্মকর্তাদের একটা দল হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সবাইকে কাজে আরও মনযোগী হতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) মন্ত্রী রেল ভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘চুক্তিস্বাক্ষর অনুযায়ী আমরা কি অঙ্গীকার করছি এবং কতটুকু কাজ করেছি তার মূল্যায়ন নিজেদেরই করা দরকার। সরকার টার্গেট নির্ধারণ করে দিয়েছে, কোনো টার্গেট না থাকলে সে কাজ সফল হয় না। আজ মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর হলো। এভাবে অধিদপ্তর তার অধীনস্থ দপ্তরগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষর করবে। তবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার কে কোন কাজ করছে এবং সে কতটুকু সফল ও ব্যর্থ হলো । এটাতে প্রত্যেকটা অফিসে একটা টার্গেট ঝুলিয়ে রাখা প্রয়োজন যেন কর্মকর্তা নিয়মিত সেটা দেখতে পারে তার কতটুকু বাস্তবায়ন হল এবং কতটুকু বাকি আছে।’

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

মন্ত্রী আরো বলেন, ‘যে কাজগুলো করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি তার পরিপূর্ণ বাস্তবায়নের জন্য সবাইকে অধিক মনোযোগী হতে হবে এবং টিম হিসেবে কাজ করতে হবে।’

সভাপতির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। আমাদের জন্য নির্ধারিত যে লক্ষ্য দেয়া থাকে সেটা বুঝতে কারও সমস্যা হচ্ছে কি না সেটা আগে জানা দরকার। ‘

এ ক্ষেত্রে কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা যেতে পারে বলে তিনি মতামত দেন।

চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। এ সময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ