জাতীয়

পদ্মা সেতু: চতুর্থ দিনে টোল আদায় ১ কোটি ৯২ লাখ টাকা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে নিরবচ্ছিন্নভাবে। তারা এখন তারিখের হিসাব তারিখেই শেষ করছেন। আগে সকাল ৬টা থেকে পর দিন ৬টা পর্যন্ত হিসাব করা হতো। এখন থেকে রাত ১২টা থেকে পরের রাত ১২টা পর্যন্ত হিসাব করা হবে। সেই হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার (২৬ জুন) পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছিল। তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়। ওইদিন ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়েছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ