পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ১ জুলাই থেকে বিআরটিসির বিভিন্ন ডিপোতে ঈদযাত্রার টিকেট পাওয়া যাবে। বৃহস্পতিবার(৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিআরটিসি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে আগামী ৪ জুলাই থেকে বিশেষ সার্ভিস চলবে। ঈদের পর ১২ জুলাই পর্যন্ত সেবা চালু থাকবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ঈদের আগাম টিকেট পাওয়া যাবে।
মতিঝিল বাস ডিপো: এখান থেকে খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোণা রুটের টিকেট পাওয়া যাবে।
কল্যাণপুর বাস ডিপো: এই ডিপো থেকে মিলবে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের টকেট পাওয়া যাবে।
গাবতলী ডিপো: এখান থেকে আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটের টিকেট পাওয়া যাবে। জোয়ারসাহারা বাস ডিপো থেকে পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকেট পাওয়া যবে।
মিরপুর বাস ডিপো: বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের টিকেট পাওয়া যাবে এই ডিপো থেকে।
মোহাম্মদপুর বাস ডিপো: এখান থেকে শরিয়তপুর ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের টিকেট পাওয়া যাবে।
গাজীপুর বাস ডিপো: বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের টিকেট এই ডিপো থেকে পাওয়া যাবে।
যাত্রাবাড়ি বাস ডিপো: এখান থেকে ঢাকা-রংপুর, শরিয়তপুর, রুটের টিকেট পাওয়া যাবে।
নারায়ণগঞ্জ বাস ডিপো: এই ডিপো থেকে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকেট পাওয়া যাবে।
কুমিল্লা বাস ডিপো: ঢাকা-রংপুর রুটের টিকেট পাওয়া যাবে। নরসিংদী বাস ডিপো থেকে নরসিংদী-মাদারিপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের টিকেট এই ডিপো পাওয়া যাবে।