আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী ১ জুলাই। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জুলাই) চট্টগ্রাম নগরের দামপাড়ায় মরহুমের কবরস্থান ও বাসভবনে কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দোয়া মাহফিলের পর স্মরণসভা হবে।
জহুর আহমদ চৌধুরী ১৯১৬ সালে চট্টগ্রামের উত্তর কাট্টলী গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আবদুল আজিজ চৌধুরী ও মাতার নাম জরিনা বেগম। তার তৃতীয় পত্নী ডা. নুরুন নাহার জহুর একাধারে, রাজনীতিবিদ, সাহিত্যিক ও নারী নেত্রী ছিলেন।
তার প্রথম পুত্র সাইফুদ্দিন খালেদ চৌধুরী মুক্তিযুদ্ধে শহীদ হন এবং তার দ্বিতীয় পুত্র মাহাতাব উদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
জহুর আহমদ চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা শ্রম সম্পাদক ছিলেন।