জাতীয়

আবারো বাড়ছে যমুনার পানি, বন্যার শঙ্কা

যমুনার পানি
যমুনার পানি

যমুনা, ঝিনাই, ধলেশ্বরীসহ সকল নদ-নদীর পানি এখন বাড়তে শুরু করেছে। প্রথম দফার বন্যার রেশ না কাটতেই ফের বাড়তে শুরু করেছে পানি। এখনো জেলার কয়েক হাজার পরিবার পানিবন্দি রয়েছে। তার ওপর নতুন করে পানি বৃদ্ধির ফলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত এলাকা থেকে পানি নেমে গিয়েছিলো সে সমস্ত এলাকার নিম্নাঞ্চলে আবারও নতুন কর পানি প্রবেশ করছে।

ঈদুল আজহাকে সামনে রেখে লালন পালন করা গবাদিপশু নিয়ে শঙ্কা ভর করছে ছোট ছোট খামারিদের মাঝে। এমনিতে গো-চারণ ভূমিতে পানি উঠায় ঘাস পঁচে নষ্ট হয়ে গেছে। বেড়েছে খড়সহ গো-খাদ্যের দামও। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছে তারা।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম দেশ টিভিকে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝিনাই নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধলেশ্বরী নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পাবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ