জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

দীর্ঘপথে চলতে পারবে না রাইড শেয়ারিংয়ের মোটর সাইকেল

রাইড শেয়ারিংয়ের মোটর সাইকেল
রাইড শেয়ারিংয়ের মোটর সাইকেল

নিজস্ব প্রতিবেদক

রাইড শেয়ারিংয়ের আওতায় থাকা কোনো মোটর সাইকেল ঢাকা পরিবহন ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর বাইরে দীর্ঘ পথে চলাচল করতে পারবে না। এই নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবন মিলনায়তনে রাইড শেয়ারিং সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, রাইড শেয়ারিং সংস্থাগুলোর কোনো মোটর সাইকেল ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এর আওতাধীন আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর বাইরে দীর্ঘ রুটে চলাচল করতে পারবে না।

এ বিষয়ে বিআরটিএ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার দেশ টিভিকে বলেন, রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ রুটে মোটর সাইকেল চালানোর অনুমতি দেওয়া হবে না। এই নিয়ম না মানলে মোটর সাইকেল মালিক ও রাইড শেয়ারিং কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো আমরা।

তিনি বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে স্থানীয় পুলিশকে চিঠি দিয়েছি।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ