জাতীয়

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

হাছান মিয়া
হাছান মিয়া

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোটরসাইকল দুর্ঘটনায় হাছান মিয়া (২৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় আলআইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছান মিয়া চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তর নাহরপুর এলাকার সওদাগর বাড়ির মোহাম্মদ আবু ভান্ডারির ছেলে।

হাছানের বন্ধু শেখ রাহাদ খান জানান, হাছান আর আমি এক সঙ্গে ছোটবেলা পড়ালেখা করেছি। এসএসসি পাসের পর পরিবারের অভাব অনটনের কারণে কয়েক বছর আগে জীবিকার সন্ধানে দুবাইতে চলে যায়। সেখান সে একটি মোটরসাইকেল কোম্পানিতে ডেলিভারির কাজ করতো। শুক্রবার রাতে মোটরসাইকেল ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হয় হাছান। আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, আমার ইউনিয়নের নাহরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে দুবাইতে শুক্রবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় মোটরসাইকল দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ দেশে আনতে কিছুদিন সময় লাগবে।

দেশ থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র দুবাইতে পাঠাতে হবে বলেও জানান তিনি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ