জাতীয়

হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছানোর পর আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে ১০ বাংলাদেশি মারা গেলেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত চারজন হলেন-তপন খন্দকার (৬২), মো. রফিকুল ইসলাম (৪৭), মোছাম্মৎ ফাতেমা বেগম (৬০) ও মো. আবদুল গফুর মিঞা (৬২)।

জানা গেছে, ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকারের পাসপোর্ট নম্বর-ইই ০৫৪০২৪৬। তিনি ১ জুলাই মারা যান। বাড্ডার সাঁতারকুলের বাসিন্দা ফাতেমা বেগমের মৃত্যু হয় ৩০ জুন। তার পাসপোর্ট নম্বর ইই ০৩৮২৮৪৩।

সিরাজগঞ্জের কামারখান্দা থানার জামতৈল গ্রামের মো. রফিকুল ইসলামের পাসপোর্ট নম্বর বিটি ০৪৮৫৪৩৩। তিনি ৩০ জুন মারা যান। আর টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মো. আবদুল গফুর মিঞা মারা যান ২৮ জুন। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৬২২০২।

গত ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ