জাতীয়

উন্নত বাংলাদেশের জন্য দক্ষ মানবসম্পদ দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

দেশকে ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব অ্যাভিয়েশনের (সাইকা) ২য় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ আজ বিশ্বে সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। আমাদের দেশে হয়তো প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু মানব সম্পদ রয়েছে। দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষ কর্মক্ষম। আমাদের দক্ষ মানবসম্পদ দরকার। দক্ষতা যত বৃদ্ধি করতে পারব ততই উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার রাস্তা মসৃণ হবে।

উন্নত দেশ গড়তে তরুণ সমাজই ভরসা জানিয়ে মন্ত্রী বলেন, তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তরুণদের যে স্বপ্ন তাতে অবশ্যই তাদের সফল হতে হবে। শিক্ষা-দীক্ষাসহ সবকিছুতেই তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের সক্ষমতার ওপর তাদের ভরসা থাকতে হবে। আমাদের যেন বাইরে থেকে পরামর্শক, ডাক্তার না আনতে হয়। আমাদের সবকিছুতেই সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন বলেই সব দিকের সম্ভাবনার দ্বার খুলে গেছে। নারীরা সক্ষমতায়, দক্ষতায় কতটা এগিয়ে যাচ্ছে তা এখন সবাই টের পাচ্ছে। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। বিশ্বের অনেক দেশে সামাজিক নিরাপত্তার জন্য অনেক ব্যয় করে, আমরাও সেদিকে পিছিয়ে নেই।

সমাবর্তন অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা আক্তার খানম, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামালসহ প্রমুখ বক্তব্য দেন। অতিথিদের বক্তব্য শেষে তাদের ক্রেস্ট প্রদান ও শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ