জাতীয়

বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী ট্রেনের ধাক্কায় নিহত

ট্রেনের ধাক্কায় নিহত
ট্রেনের ধাক্কায় নিহত

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট প্রকৌশলী জাবের খান জনি (২৪) টাঙ্গাইলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার (২ জুলাই) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় তার। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রকৌশলী জাবের খান বঙ্গবন্ধু রেলসেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির সাইট প্রকৌশলী হিসেবে কাজ করতেন।

পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক দেশ টিভিকে জানান, প্রকৌশলী জনি শনিবার বিকেলে কাজ শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে বিয়ারামারুয়া এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়, মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার ঢাকার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ