বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোসের মরদেহ নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর একটি বিশেষ ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে রোববার (৩ জুলাই) চেন্নাইয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে।
ইউএস-বাংলার ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আশা করা যাচ্ছে।
শ্রদ্ধেয় মুকুল বোস শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত রাজনীতিবিদ মুকুল বোসের অকাল মৃত্যুতে ইউএস-বাংলা পরিবার শোকাহত।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: