জাতীয়

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় ওইসিডি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড

বাংলাদেশে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন দেখতে চায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী ৩৮টি দেশের সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)।

রোববার (৩ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনের নেতৃত্বে ওইসিডিভুক্ত ১৪টি দেশের কূটনৈতিকদের বৈঠক হয়। দীর্ঘ বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নাথানি চুয়ার্ড বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে, দেশের গণতন্ত্র আরও কার্যকর ও শক্তিশারী করতে, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টির মাধ্যমে গণমাধ্যম ও সুশীল সমাজের কার্যকর ভূমিকা নিশ্চিতে সহায়ক অবস্থা তৈরি করতে হবে।

সব অংশীজনের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে ওইসিডিভুক্ত দেশগুলো নির্বাচন কমিশনকে যেকোনো প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত।

নাথালি চুয়ার্ড আরও বলেন, গণতান্ত্রিক ধারাকে আরও শাণিত করার মধ্য দিয়ে নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সহায়তা করতে চায় ওইসিডির সদস্য দেশগুলো।

ইসির সঙ্গে বৈঠকে ওসিডির ১৫ সদস্যের উপস্থিত থাকার কথা থাকলেও ছিলেন ১৪ জন।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইএসডি) ব্যানারে তারা এসেছেন। এটি মূলত আন্তঃসরকারি সংস্থা।

বিশ্বের ৩৮টি দেশ এই সংস্থার সদস্য হলেও রোববার ১৫টি দেশের প্রতিনিধিদের আসার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর আসেননি।

প্রতিনিধিদলে উপস্থিত আছেন, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ফ্রান্সের সহকারী রাষ্ট্রদূত গুইলাম অড্রেন ডি কেরড্রেল, জার্মানির রাষ্ট্রদূত আছিম ট্রস্টার, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তোরান এবং জাপানের ডেপুটি হেড অব মিশন ইয়ামায়া হিরোয়ুকি।

এর আগে চলতি বছরের ৮ ও ২৬ জুন যথাক্রমে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ