জাতীয়

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সকাল ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে সেতুতে ওঠেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে এসব জানা গেছে।

সকাল সোয়া ৯টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর কিছু সময় বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলা ১১টা নাগাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

পরে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তাঁর।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ