জাতীয়

মঙ্গলবার শপথ নেবেন কুসিক মেয়র রিফাত

মেয়র আরফানুল হক রিফাত
মেয়র আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত আগামীকাল মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১ টায় শপথ গ্রহন করবেন।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, আগামীকাল ৫ জুলাই মঙ্গলবার বেলা এগারোটায় আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করবেন। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথগ্রহণ হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত প্রথমবারের মতো কুমিল্ল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র ছাড়াও সাতাশ-জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নয়জন মহিলা কাউন্সিলর রয়েছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ