জাতীয়

পদ্মা সেতু হয়ে সাড়ে ৩ ঘণ্টায় টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সকালে রাজধানীর গণভবন থেকে রওনা হয়ে সাড়ে তিনঘণ্টার যাত্রাশেষে টুঙ্গিপাড়ার পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গণভবন থেকে সকাল ৮টায় রওনা হয়ে সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়।

মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন তিনি। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন।

উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রথম সফর।

শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরিবারের সদস্যদের নিয়ে সফর শেষে বিকালে তিনি ঢাকায় ফিরবেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ