জাতীয়

পদ্মা সেতুতে মা-বোনের সঙ্গে উচ্ছ্বসিত জয়

পদ্মা সেতুতে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পদ্মা সেতুতে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মা সেতু হয়ে সড়কপথে সোমবার ( ৪ জুলাই) গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

যাত্রাপথে পদ্মা সেতুতে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন সায়মা ওয়াজেদ পুতুল। সজীব ওয়াজেদ জয় ছবিটি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

পরে জাজিরা প্রান্তে যাত্রা বিরতি নেন প্রধানমন্ত্রী । সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।

সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে বিকেলে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান সোমবার (৪ জুলাই) সকালে রাজধানীর গণভবন থেকে রওনা হয়ে সাড়ে তিন ঘণ্টার যাত্রাশেষে টুঙ্গিপাড়ার পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে গণভবন থেকে সকাল ৮টায় রওনা হয়ে সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়।

মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন তিনি।

এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রথম সফর।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ