জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: প্রেস উইং)
শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: প্রেস উইং)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে তিনি সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ তার পরিবারের সদস্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রায় সাড়ে তিন বছর পর সড়কপথে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। এই যাত্রায় প্রধানমন্ত্রীর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও তার সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সোমবার (৪ জুলাই) সকাল ৮টার কিছুক্ষণ পরে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দেন।

পরে সেতুর মাঝামাঝি গিয়ে পুত্র ও কন্যাকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সেতু পার হয়ে জাজিরা প্রান্তের ফলকের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। সেখানে প্রায় আধাঘণ্টার মতো যাত্রা বিরতি নেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। যাত্রা বিরতি শেষে আবারও তারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা শুরু করেন।

বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ