জাতীয়

ডেসটিনির রফিকুলের ২০০ কোটি টাকা জরিমানা স্থগিত

 ফাইল ছবি
ফাইল ছবি

অর্থপাচার মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন হাই কোর্ট। একইসঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানার রায় স্থগিত করেছেন আদালত।

সোমবার (৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আবেদন গ্রহণ করেন।

একই সঙ্গে রফিকুল আমীনকে দেওয়া ২০০ কোটি টাকা জরিমানার রায় স্থগিত করেছেন আদালত। পাশাপাশি নিম্ন আদালত থেকে এ মামলার নথি তলব করা হয়েছে।

সোমবার দুপুরে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১২ মে গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ১২ বছরের দণ্ড থেকে খালাস চেয়েছেন রফিকুল।

সে সময় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাকে তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়াও এ মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এরপর হাইকোর্টে ওই রায় নিয়ে হারুন-অর-রশিদ তার দণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন করেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ